Nabadhara
ঢাকাসোমবার , ২৫ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের ৬১২টি পরিবারকে গৃহ ও ২শতক জমি দেয়া উপলক্ষে সংবাদ সম্মেলন

MEHADI HASAN
এপ্রিল ২৫, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে আগামীকাল মঙ্গলবার গোপালগঞ্জের ৬১২টি পরিবারকে একটি করে গৃহ ও ২শতক জমি প্রদান করা হবে।প্রধানমন্ত্রীর উপহার প্রদান অনুষ্ঠান গোপালগঞ্জে আনন্দঘন পরিবেশের আয়োজনের যাবতীয় প্রস্তুতি গ্রহন করেছে জেলা প্রশাসন।

এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ উসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে সাংবাদিকদের ব্রিফ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা)ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ইতিমধ্যে জমির বন্দোবস্ত ও কবুলিয়ত সম্পাদন সম্পন্ন হয়েছে। জেলায় ৬১২টি পরিবারকে ১২.২৪ একর জমি বন্দোবস্ত প্রদান করা হচ্ছে। এ জেলার সকল উপজেলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, সাংবাদিক, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রচার করা হবে। উক্ত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে জমির কবুলিয়ত, নামজারি পর্চা, ডিসিআর ও সার্টিফিকেট হস্তান্তর করা হবে।ইতিমধ্যে গোপালগঞ্জ জেলার স্থানীয় পৌরপার্কে অনুষ্ঠানটি আয়োজনের জন্য পান্ডেল নির্মাণ করা হয়েছে।

তিনি আরো জানান, জেলায় ভূমিহীন ও গৃহহীন অখ্যা “ক শ্রেণির ৩৩১১ টি পরিবার রয়েছে। এরমধ্যে ১ম পর‌্যায়ে ৮৫৬ টি ও ২য় পর‌্যায়ে ১১৫৭ টিসহ ২০১৩ টি উপকারভোগী পরিবারের মধ্যে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। এখন ৩য় পর‌্যায়ে ৬১২ টি উপকারভোগী পরিবারের মাঝে প্রধানমন্ত্রী জমি ও ঘর হস্তান্তর করা হবে। ৩য় পর‌্যায়ে আরো ৭১২টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।

গোপালগঞ্জ জেলায় ৩য় পর‌্যায়ে ৫টি উপজেলায় ৬১২টি ঘরের মধ্যে সদর উপজেলায় ৪৯৩টি, মুকসুদপুর উপজেলায় ৪৬টি, কাশিয়ানী উপজেলায় ৪০টি, কোটালীপাড়া উপজেলায় ২৫টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৮টি রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।