Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের জলিরপাড়ের নারায়ণ শাখারী  হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
জুন ২৩, ২০২২ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে নারায়ণ শাখারী হত্যা মামলায় সুকন্ঠ শাখারীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারিক আদালত।

আজ বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানাগেছে, ২০০৭ সালে ১১ মে সকাল ৯ টায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের নারায়ণ শাখারীর সাথে গাছের ফল পাড়াকে কেন্দ্র সুকন্ঠ শাখারীর কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নারায়ান শাখারীকে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণ শাখারীর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই প্রমথ শাখারী বাদী হয়ে ৮ জনকে আসামী করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাকী ৭ আসামীকে খালাস প্রদান করেছে আদালত। সাজাপ্রাপ্ত আসামী সুকন্ঠ শাখারী পলাতক রয়েছে।

সরকার পক্ষে এপিপি অ্যাডভোকেট মোঃ শহিদুজ্জামান খান পিটু ও আসামী পক্ষে অ্যাডভোকেট মোঃ ইসমাইল হোসাইন মামলাটি পরিচালনা করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।