Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেল গোপালগঞ্জে ৬ রোভার সদস্য

রাকিব চৌধুরী,নবধারা প্রতিনিধি
জুন ২৭, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

এই প্রথম গোপালগঞ্জ থেকে বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে গোপালগঞ্জ জেলা রোভারের ৬ রোভার স্কাউট সদস্য। প্রাকৃতিক দুর্যোগে ও মানবতার সেবায় কাজের সম্মাননাস্বরূপ সোমবার (২৭ জুন ) এ অ্যাওয়ার্ড ঘোষণা করে বাংলাদেশ স্কাউটস। জানা যায়, এ বছর গোপালগঞ্জ থেকে তানভীর আহমেদ স্বাধীন, আবির হোসেন অনিক, মুরছালিন শেখ, বাঁধন কৃষ্ণ হালদার, আশরাফুল আলম নাজিম,নুসরাত জাহান তন্বীকে ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডয়ে’ মনোনীত হয়েছে।

এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা রোভারের সম্পাদক মজনুর রশিদ বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও মানবতার সেবায় নিয়োজিতদের প্রতিবছর কাজের সম্মাননা হিসেবে স্কাউটের সদরদফতর থেকে এই অ্যাওয়ার্ডগুলো দেয়া হয়। এরপরের ধাপ হলো স্কাউটসের সর্বোচ্চ সম্মানীয় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। এ পর্যন্ত গোপালগঞ্জ থেকে কেউই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পায়নি। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেতে এ অ্যাওয়ার্ড রোভার সদস্যদের অনুপ্রেরণা দেবে।

উল্লেখ্য, ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের পরের ধাপে কাজের ধারাবাহিকতায় নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করায় হয়। এরপর রোভার স্কাউসের সর্বোচ্চ সম্মাননা হিসেবে ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।