Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে পাটগাতী মুন্সীপাড়া ও গুয়াধানা সিলনা বিদ্যালয় চ্যাম্পিয়ন

টুঙ্গিপাড়া প্রতিনিধি
জুন ২৭, ২০২২ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা বঙ্গবন্ধু সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার বিকেলে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

এতে বালক দের খেলায় পাটগাতী মুন্সীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় জিটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কে ২-০ (দুই -শুন্য) গোলে পরাজিত করে।

অন্যদিকে বালিকাদের খেলায় গুয়াধানা সিলনা সরকারী প্রাথমিক বিদ্যালয় বর্নি প্রাথমিক বিদ্যালয় কে ৩- ২ গোলে পরাজিত করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভুমি) দেদারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।