Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বন্যার্তদের পাশে কোটালীপাড়ার ফায়ার সুপারম্যান জাহিদ

নবধারা ডেস্ক
জুন ৩০, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দিনরাত ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার সন্তান জাহিদুল ইসলাম। তিনি তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, জনপ্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে হাত পেতে সাহায্য নিয়ে বানভাসি মানুষদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। মানবিক গুণাবলীর অধিকারী বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন ফায়ার কর্মী এই জাহিদুল ইসলাম।

এজন্য তিনি তার ফেসবুকে পরিচিত জনদের কাছে সাহায্য সহযোগিতা কামনা করেছেন। ইতিমধ্যে কেউ কেউ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। জাহিদুল ইসলামের মোবাইল ফোন নাম্বার ০১৭৩৯৬৫১১৪৪

অসহায় মানুষের জন্য মাথায় করে চাল ডাল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও শাড়ি কাপড় নিয়ে দরিদ্র অসহায় মানুষের কাছে ছুটে চলেছেন এ পাগলাটে মানুষটি।তাকে দেখলেই যেন তারা পাচ্ছেন একটু আশার আলো। জাহিদুল ইসলাম অসহায় বন্যার্ত মানুষের কাছে যেন একজন সুপারম্যান। গোপালগঞ্জের মানবিক বিত্তবানেরা জাহিদের পাশে দাঁড়ালে সুনামগঞ্জের অসহায় বন্যার্থ মানুষগুলোর পাশে হাজির হতে পারবেন সুপারম্যান জাহিদুল ইসলাম।
শান্তিগন্জ উপজেলার বন্যা কবলিত বিধবা সালেহা বেগম বলেন, আমার ছোট ছোট ৩ টা ছেলে মেয়ে নিয়ে আমি অসহায় হয়ে পড়েছি, ঘরে কোন খাবার নাই। জাহিদ স্যার কোথা থেকে যে আসলো আল্লাহ ই তাকে পাঠিয়েছে।সে খাবার দিলো নগদ টাকা দিলো শাড়ী ও দিয়েছে। আমার পরিবার তাকে অনেক দোয়া করি।

জাহিদুল ইসলাম নবধারা কে বলেন, আমি নিজেই একজন গরীব মানুষ কিন্তু মানুষের বিপদে বসে থাকতে পারলাম না। অসহায় মানুষের কষ্ট আমি বুঝতে পারি। কোটালীপাড়ার কিছু মানুষ আমাকে টাকা দিয়েছে আমি তাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা কেউ সাহায্য করতে চাইলে আমাকে দিলে তা আমি অসহায় বন্যা মানুষের কাছে পৌঁছে দেবো।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।