Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় তিন শতাধিক শিশুদের মাঝে ‘বাফওয়া’র রান্না করা খাবার বিতরণ

টুঙ্গিপাড়া প্রতিনিধি
জুলাই ৫, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দু:স্থ শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্রের তিন শতাধিক শিশুর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ মঙ্গলবার বিকালে শেখ রাসেল দু:স্থ শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্রে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী এবং বিমান বাহিনী লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তাহমিদা হান্নান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের হাতে এ রান্না করা খাবার তুলে দেন।

এসময় বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ এবং আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু, বাশার ও মতিউর-এর সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।