Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতির পিতার সমাধি সৌধে শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের শ্রদ্ধা

কোটালীপাড়া  প্রতিনিধি
জুলাই ১২, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়কে সরকারি ঘোষনা করায় কলেজটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ মঙ্গলবার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে কলেজটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টে সকল  শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, সহকারী অধ্যাপক আলাউদ্দিন হাওলাদার, মিন্টু রায়, আলী আশরাফ খান, শফিকুল ইসলামসহ কলেজটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক বলেন, উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের একটি নিভৃত পল্লীতে ১৯৯৭ সালে এই কলেজটি যাত্রা শুরু করে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি আজ অত্র এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, গত ৩জুলাই মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপণের মাধ্যমে কলেজটি সরকারি ঘোষনা করেন। কলেজটি সরকারি হওয়ায় শিক্ষক কর্মচারীসহ শিক্ষার্থীরা আনন্দিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।