গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপচার্য প্রফেসর আব্দুল আওয়াল খানসহ অন্যান্য শিক্ষকরা ।
বুধবার বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় পৌছে প্রথমে জনকের সমাধীতে ফুলদিয়ে শ্রদ্ধা জানান তারা এরপর সেখানে ফাতেহাপাঠ দোয়া ও মোনাজাত করে জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ।
এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কে আহম্মেদ আলম, রেজিস্টার মোঃ লুৎফর রহমান,ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ার পার্শন ড. অলি আহাদ ঠাকুর, কম্পিউটার সায়েন্স এনড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ার পার্শন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মাদ আলী, মোহাম্মাদ মাসুদুর রহমান , ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিয়ার তালুকদার ও প্রভাষক সুস্মিতা হোসাইন খানসহ সিনিয়র সহকারী পরিচালক আবু নাজিম সহকারী পরিচালক রাইসুল হক চৌধুরী ও আহসানুল হক ।

