Nabadhara
ঢাকাশনিবার , ১৬ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘আগামী সেপ্টেম্বরে ৬ লেন বিশিষ্ট কালনা সেতুর উদ্বোধন করা হবে’ – সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব 

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
জুলাই ১৬, ২০২২ ৭:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী বলেছেন, আগামী সেপ্টেম্বরে দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট কালনা সেতু উদ্বোধন করা হবে। আগামী এক মাসের মধ্যে এ সেতুর শেষ হবে| এরপর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে দিনক্ষণ ঠিক করে আগামী সেপ্টেম্বরে এ সেতু উদ্বোধন করা হবে।

 

তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলের দ্বার হিসাবে খ্যাত কালনা সেতুর উদ্বোধন হলে বেনাপোল বন্দরের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অধিকতর সহজ হবে। বেনাপোল, যশোর, ঝিকরগাছা, পাইকগাছাসহ ওইসব এলাকার মানুষ কম খরচে কালনা সেতু ও পদ্মা সেতু হয়ে অতিদ্রুততম সময়ের মধ্যে ঢাকায় যাতায়াত ও পন্য পরিবহন করতে পারবে।

 

আজ শুক্রবার দুপুরে কালনা সেতু পরিদর্শন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

এর আগে সচিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে দাড়িয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেন।

 

এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান,অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রাউৎ,সওজ গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সুরুজ মিয়া, গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, সচিবের একান্ত সচিব অপূর্ব কুমার মন্ডল, নির্বাহী প্রকৌশলী ও স্টাফ অফিসার সৈয়দ হালিমুর রহমান, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

 

এরও আগে সচিব এবিএম আমিন উল্লাহ নূরী কালনা সেতুর শেষ পর্যায়ের কাজ সমূহ ঘুরে দেখেন এবং সেখানে কর্তব্যরত প্রকৌশলী ও কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।