Nabadhara
ঢাকাশনিবার , ১ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ট্রুপ গিলওয়েল ওপেন স্কাউট গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাকিব চৌধুরী,নবধারা প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য আয়োজনে ট্রুপ গ্রিল ওয়েল ওপেন স্কাউট গ্রুপের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার বিকাল ৫ টায় মধুমতি পার্ক ও পিকনিক কর্নার থেকে আনন্দ র‌্যালি শুরু হয়ে চাপল ব্রিজ হয়ে আবার মধুমতি পার্ক ও পিকনিক কর্নারে গিয়ে শেষ হয়।

মধুমতি পার্ক ও পিকনিক কর্নারে বৃক্ষরোপন শেষ করে বিকাল সাড়ে ৫টার দিকে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে সন্ধ্যায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন অনুষ্ঠিত হয়।

ট্রুপ গিলোওয়েল ওপেন স্কাউট গ্রুপের সভাপতি আলামিন শিকদার কুটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা রোভার সম্পাদক মজনুর রশিদ,বিশেষ অতিথি ছিলেন জেলা রোভার লিডার জুবাইর আল মাহমুদ,এছাড়াও এএলটি গোলাম মোস্তফা সরকারি বঙ্গবন্ধু কলেজ রোভার স্কাউট সম্পাদক ও ট্রুপ গিলওয়েল ওপেন স্কাউট গ্রুপ সম্পাদক রাজু শিকদারসহ বিভিন্ন ইউনিটের রোভার সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।