Nabadhara
ঢাকারবিবার , ২ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রত্নতত্ত অধিদপ্তরের খনন কাজের উদ্বোধণ

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ২, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় পাতালভেদি রাজার বাড়ির অনুসন্ধানে প্রথম বারের মত একটি মাটির ডিবি খোড়ার কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১এপ্রিল) বিকালে প্রতœতত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমীন এই খনন কাজের কাজের উদ্বোধন করেন।

প্রতœতত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমীন বলেন,নড়াইলের পাতালভেদি রাজার বাড়ির সর্ম্পকে ইতিহাসে তেমন কোন তথ্য পাওয়া যায়না। তবে অনুমান করা হয় ৬ষ্ঠ শতকে এখানে তাদের অবস্থান ছিল। প্রতœতত্ব অধিদপ্তরের ২০১৫/২০১৬ সালের জরিপে এখানে পাতালভেদি রাজার বিভিন্ন তথ্য পাওযা যায়, ৩২ একর সম্পত্তির ওপর তাদের অবস্থান ছিল। বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য প্রাথমিক পর্যায়ে এখানে খনন শুরু করা হয়েছে। কোন ধরনের আলামত পাওয়া গেলে, পরবর্তীতে সেই মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।

এসময় খননের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক গোলাম ফেরদৌস, বাগেরহাট যাদুঘরের কাস্টোডিয়ান মোঃ যায়েদ, ফুলতলা রবীন্দ্র স্মৃতিযাদুঘরের সহঃ কাস্টোডিয়ান মোঃ দবির হোসেনসহ বিভিন্ন শ্রেনীর পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।