Nabadhara
ঢাকাসোমবার , ৩ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে রমজানে অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রনে পুলিশের হট লাইন চালু

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ৩, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্দোগ গ্রহণ করেছে। মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়ে নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত মূল্য নিয়ে থাকলে তাৎক্ষণিক পুলিশকে ০১৩২০১৪৭০৯৮ নাম্বারে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রবিবার (২এপ্রিল) অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী শহরের চৌরাস্তা কাঁচা বাজার ও রূপগঞ্জ বাজার মনিটরিং করেন। শাক-সবজি, মাছ-মাংস, দুধ-ডিম, ছোলা-খেজুরসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ ক্রয় করতে সাধারণ জনগণ যাতে হয়রানির শিকার না হয় সে জন্য তারা দোকানের ন্যায্য মূল্য তালিকা টানিয়ে রাখার আহবান জানান। এ সময় তারা ক্রেতা-বিক্রেতা ও বাজারে আগত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং গুজব ছড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানান ।

এ ব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি করবে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।