Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের লক্ষীখালীতে শ্রী শ্রী গোপাল চাঁদ ঠাকুরের আশ্রমে ১০১তম স্নান অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রী শ্রী গোপাল চাঁদ ঠাকুরের ২১২তম জন্মোৎসব পালন উপলক্ষে ১০১তম ধর্মীয় মতুয়া মেলা ও বারুণীস্নান অনুষ্ঠিত হচ্ছে। মেলার মূল পর্ব ০২ এপ্রিল সোমবার সকাল থেকে শুরু হয়ে ০৪ এপ্রিল ভোর রাতে শেষ হয়।

ত্রয়োদশী তিথিতে দেশ-বিদেশের ভক্তের অংশ গ্রহনে মুখর হয়ে উঠেছে বারনী স্নান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তদের ৪০০টি দলসহ পার্শ্ববর্তী ভারত, নেপাল, ভুটান থেকে প্রায় এক লাখ ভক্ত পাপ মোচনের আশায় গোপাল চাঁদ ঠাকুরের আশ্রমের এই পূর্ন্যস্নানে অংশ নিয়েছেন। করোনা মহামারির কারনে পরপর দুই বছর গোপাল চাঁদ ঠাকুরের আশ্রমের পূর্ন্য স্নানে অংশ নিতে না পারলেও গত বছরের ন্যায় এবারও মাতুয়া ভক্তদের ঢল নেমেছে। স্নানোৎসব উপলক্ষে প্রতিবছর মতো এবারও বসেছে এখানে তিনদিনের মেলা। এই মেলা উপলক্ষে ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী ইন্দ্রজিৎ সাগরজী।রানা দাস গুপ্ত।সম্প্রীতির বাংলাদেশের পিযুষ বন্দোপাধ্যয়।জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।পুলিশ সুপার কে এম আরিফুল হক।কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ডি পি এফ এর সভাপতি বাবুল সরদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মেলায় আসেন।

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার লক্ষীখালী গ্রামের গোপাল চাঁদ সাধু ঠাকুরের আশ্রমের বর্তমান গদিনশিন মতুয়াচার্য সাগর সাধু ঠাকুর জানান, গোপাল সাধুর এ ধামে এ পর্যন্ত চার পুরুষ গত হয়েছেন। বিগত ১৩২৮ সাল থেকে এখানে মতুয়া ভক্তদের সমাগম ঘটছে যা এখন গোপাল সাধুর আশ্রমের পূর্ন্যস্নান ও বারুণী মেলা নামে পরিচিত। এই মঠে শ্রী শ্রী গোপাল চাঁদ ঠাকুরের জন্মোৎসব পালনে এবার ১০১তম পূন্য স্নান অনুষ্ঠিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।