Nabadhara
ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ১০টি গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ৫, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর নির্দেশনায় মঙ্গলবার (৪এপ্রিল) বিকালে এলপিজি সিলিন্ডারের দাম তদারকি করার জন্য নড়াইলের তিনটি উপজেলাতেই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের একক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)গণ এসকল অভিযানের নেতৃত্ব দেয়। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সরকার ১১৭৮ টাকা নির্ধারণ করে দিলেও বিভিন্ন উপজেলায় অতিরিক্ত বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়।

এসময় নড়াইল সদরের রূপগঞ্জ বাজার, পুরাতন বাস টার্মিনাল, আশ্রম রোড, জেলাখানা এলাকা, লোহাগড়া বাজার ও কালিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দাম বেশি রাখার জন্য ১০ টি মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সরকার নির্ধারিত দামে বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানানো হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।