নড়াইলের লোহাগড়ার থানা পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক ও মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হাসান শেখ (৩৫) কে ৩১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। থানায় তার নামে একাধিক মামলাও রয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার (৪এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে উপজেলার কুচিয়াবাড়ীয়া এলাকায় একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাসান শেখ ৩১০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৩৫০০ টাকাসহ আটক করা হয়। সে কুচিয়াবাড়ী গ্রামের রস্তম শেখের ছেলে। লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ মোঃ নাসির উদ্দীন আটকের কথা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী হাসান শেখ বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

