নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসানুজ্জামানের মা নুরজাহান বেগমের (৮০) দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) বিকালে জানাজা শেষে নড়াইল শহরের মাছিমদিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান বেগম। যুবলীগ নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন-সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ নেতৃবৃন্দ। এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

