Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ৩ বন্ধু সমাহিত হলো পাশাপাশি কবরে : এলাকায় শোকের ছায়া 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সপ্তম শ্রেনীতে পড়া ৩ বন্ধুকে পাশাপাশি কবরে সমাহিত করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় জানাজা শেষে দুই বন্ধুর কবরের পাশেই চিকিৎসাধীন অবস্থায় সাইফ হোসেন (১৪) মারা গেলে তার দাফন সম্পন্ন করা হয়। রোববার রাতে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাইফ হোসেনের মত্যু হয়। নিহতরা দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল এবং শনিবার সকালে প্রাইভেট পড়ে একই মোটরসাইকেলে বাড়িতে যাওয়ার পথে দূর্ঘটনায় তারা হতাহত হয়। একই গ্রামের ৩ বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারগুলোতে চলছে শোকের মাতম। এর আগে শনিবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় দুই বন্ধু রহমত আলী (১৪) ও সাহাবী হোসেন (১৪)।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ৩ বন্ধু একটি পালসার মোটরসাইকেল যোগে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী মাদ্রাসামোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়া শেষে সকাল ৯টার দিকে বাড়ি ফেরার পথে দৌলতখালী-কিশোরীনগর গ্রাম সড়কের হাজীপাড়া এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাহাবী হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। আশংকাজনক অবস্থায় জিয়ার আলীর ছেলে সাইফ হোসেনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতে তার মৃত্যু হয়।

নিহত সাইফ হোসেনের প্রতিবেশী রফিকুর ইসলাম বলেন, আমাদের বাড়ির পাশেই ৩ বন্ধুর বাড়ি। তারা সপ্তম শ্রেণিতে পড়তো। এমন মর্মান্তিক দূর্ঘটনার আমাদের গ্রামে আগে কখনো ঘটেনি। ৩ বন্ধুর এমন মৃত্যুতে পরিবারের পাশাপাশি পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

দূর্ঘটনায় ৩ বন্ধু নিহত হওয়ার ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত সাইফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুর্ঘটনায় নিহত ৩ বন্ধুকে তাদের নিজ গ্রামের একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।