Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের সহযোগিতায় মা-বোনদের সম্ভ্রমহানী করা হয়েছে: বরকত উল্লাহ বুলু

নোয়াখালী প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে রাজাকার ও আলবদর বাহিনীর আমাদের মা-বোনদের বাড়িঘর চিনতো না। জামায়াতের নেতাদের সহযোগিতায় রাজাকার ও আলবদর বাহিনী মা-বোনদের সম্ভ্রমহানী করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার-আলবদর বাহিনী যে বর্বরতা চালিয়েছে, তার পেছনে জামায়াত ছিল মূল শক্তি। তাদের হাতেই লাখো মা-বোন নির্যাতিত হয়েছে, সম্ভ্রমহানীর শিকার হয়েছে। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না।

মঙ্গলবার বিকালে নোয়াখালীর চৌমুহনীতে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি জামায়াতে ইসলামীর বর্তমান রাজনীতির কঠোর সমালোচনা করে বলেন, যারা একাত্তরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল, তারাই আজ নৈতিকতার কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে জনসভায় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুম ‘সহ অনেকেই বক্তব্য রাখেন।

বরকত উল্লাহ বুলু আরও বলেন, বাংলাদেশের মানুষ ইতিহাস জানে, চেনে। স্বাধীনতার বিরোধিতাকারীদের হাতে দেশ ও ইসলাম-কোনোটাই নিরাপদ নয়।

তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।