Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ নেছার আহমাদ আন নাছিরী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।

বুধবার দুপুরে সরাইল সদরস্থ নিজের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, “আমরা ভেবেছিলাম এবারের নির্বাচন নিরপেক্ষ হবে। কিন্তু কিছু ফোন আসছে, যার কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা সরাইল থানার ওসি ও আশুগঞ্জ থানার ওসিকে বিষয়টি জানিয়েছি। নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের কাছে গানম্যানের ব্যবস্থা করার জন্য দরখাস্ত দিয়েছি।”

তিনি আরও বলেন, “এবারের নির্বাচন যদি আমরা নিরপেক্ষভাবে করতে না পারি, তাহলে মনে হয় আগামী কোনো নির্বাচনও আমরা সুষ্ঠুভাবে করতে পারব না। আমি দীর্ঘ ২৪ বছর ধরে পবিত্র কোরআনের কাজ করেছি এবং বাংলাদেশের শিশুদেরকে কোরআনের হাফেজ বানিয়ে বিশ্বচ্যাম্পিয়ন করেছি। নির্বাচনে আমি শতভাগ বিজয়ী হব বলে শতভাগ আশাবাদী।”

হাফেজ নেছার আহমাদ আন নাছিরীর এই দাবিতে নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষের তৎপরতা এবং নিরাপত্তা ব্যবস্থা নজরে রাখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।