Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে যুবকের ২ বছরের কারাদণ্ড

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান মিয়া (২০) নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ইমরান মিয়া উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ইমরান মিয়া অন্য একজনের হয়ে ভোট দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত ভ্রাম্যমাণ আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের বক্তব্য নিতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।