Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

নবধারা ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে সকালের দিকে সব সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ধাপে ধাপে তার নেতৃত্বে মন্ত্রিসভার সকল মন্ত্রীর শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

২০০১ সালের সংসদ নির্বাচনের সময়ই দলের মধ্যে সক্রিয় হয়ে ওঠেন তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবন, আদালতে নির্দোষ প্রমাণ ও রাজনৈতিক পুনরায় দেশে ফেরার পর ২০২৫ সালের ডিসেম্বরে ঢাকায় বর্ণাঢ্য সংবর্ধনা পান তিনি। তারেক রহমান এবার সরাসরি বিএনপির নেতৃত্বে নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২, অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থী ১৪ আসনে বিজয়ী হয়েছেন।

এবারই প্রথমবার তারেক রহমান নির্বাচনী লড়াইয়ে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন এবং দুটি আসন থেকে অংশ নিয়ে দুটিতেই জয় অর্জন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।