Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। সিয়ামের প্রস্তুতি নিতে ধর্মপ্রাণ মুসলমানরা বাজারে সেহরি ও ইফতারের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনছেন। কিন্তু গোয়ালন্দ উপজেলার বাজারগুলোতে এসব জিনিসের দাম অত্যন্ত বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন।

সরেজমিন হাটবাজার পরিদর্শনে দেখা গেছে, চাউল, ডাল, তেল, চিনি, সবজি, খেজুর, পেঁয়াজ, রসুন, মরিচ, আদা, আলু ইত্যাদির দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে। মোটা মানের চাউল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫-৬০ টাকা, আগে যা ৫০-৫২ টাকা ছিল। ভালো মানের চিকন চাউল ৬৫-৭০ টাকা, মসুর ডাল ১১০-১১৫ টাকা, এছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পেয়েছে।

দৌলতদিয়া বাজারের ক্রেতা রমজান আলী অভিযোগ করেন, “রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। প্রশাসনের নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামত দাম বাড়াচ্ছে।”

বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন, ইসলাম ও ইমরান জানিয়েছেন, “পাইকারি বাজারে পণ্যের দাম বেশি থাকায় খুচরা পর্যায়ে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বড় ব্যবসায়ীরা স্টক করে কিছুদিন পরে বেশি দামে বাজারে ছাড়বে, এতে আমাদের কিছু করার নেই।”

গোয়ালন্দ বাজারের কাঁচামাল ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, “মরিচ আগে কেজি প্রতি ১০০ টাকা ছিল, এখন ১৬০ টাকা। পেঁয়াজ ৩০-৪০ টাকার পরিবর্তে এখন ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। লেবু এক হালি ২৫-৩০ টাকার পরিবর্তে এখন ৫০-৬০ টাকায়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, “মাহে রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে উপজেলা প্রশাসন বাজারে নিয়মিত অভিযান চালাবে। প্রত্যেক দোকানে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করতে বলা হয়েছে। কোন ব্যবসায়ী অস্বাভাবিক দাম রাখলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।