Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে ভাষা শহীদ দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

দুর্গাপুর-এ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।

প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন নজরুল ইসলাম মন্ডল-এর পক্ষে তাঁর প্রতিনিধি ও উপজেলা প্রশাসন। এরপর বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহা. বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের শহীদদের আত্মদান বাঙালির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।