Nabadhara
ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে বাজার মনিটরিং, দুই মামলায় জরিমানা

নরসিংদী প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নরসিংদী শহরের সঙ্গীতা বাজার এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি ) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাছান পাটোয়ারী। বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা, ক্রয় রশিদ, দ্রব্যমূল্য ও সরবরাহ পরিস্থিতি পরীক্ষা করা হয়।

মূল্যতালিকা ও ক্রয় রশিদ প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় দুইটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট বাজার কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থেকে সহযোগিতা করেন।

প্রশাসন জানায়, আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি রোধে ব্যবসায়ীদের আইনের ধারা মেনে কাজ করার জন্য সচেতন করা হবে এবং এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।