Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ থেকে বেলাবো থানার হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাবো থানায় দায়ের করা একটি হত্যা মামলার প্রধান আসামিকে নওগাঁ জেলা থেকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলাবো থানার মামলা নং ১২(২)/২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে দায়ের করা মামলার প্রধান আসামি মো. রজিম উদ্দিন (৪৪), পিতা—মৃত দুদু মিয়া, গ্রাম—ইব্রাহিমপুর (সাদি সরকার বাড়ি), থানা—বেলাবো, জেলা—নরসিংদী।

গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক আড়াইটায় ডিবির একটি চৌকস দল নওগাঁ জেলার মান্দা থানাধীন গঙ্গারামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোবারক হোসেন। এসময় এসআই (নিরস্ত্র) জসিম উদ্দিন, এএসআই (নিরস্ত্র) রাজিব হাসানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. রজিম উদ্দিন মামলার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় বেলাবো থানা কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।