Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ব্যাগে মিলল বোমা সদৃশ বস্তু, এলাকাজুড়ে আতঙ্ক

স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়ায় গাছের গোড়ায় পড়ে থাকা একটি সাদা ব্যাগের ভেতর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ ও যৌথবাহিনী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কালিয়া পৌরসভার ছোট কালিয়া এলাকায় সালেহা বেগমের বাড়ির পাশ থেকে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করা হয়। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে ছোট কালিয়া এলাকার এক নারীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন।

পরবর্তীতে ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জানান, উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।