Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে সিএনজি–মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

মাদারগঞ্জ ও জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে জাহিল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিল জামালপুর সদর উপজেলার মনিরাজপুর এলাকার মামুনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চারজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু জাহিলকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহতরা হলেন—নিহতের মা বিথী (৩৬), উপজেলার জোনাইল ফকির বাড়ি এলাকার ওয়াজেদ আলীর স্ত্রী সামিরা (৫৫) এবং একই এলাকার মিজানুরের স্ত্রী সেলিনা (২৬)। গুরুতর আহত বিথীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও জানা গেছে, গতকাল রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় বিথীর মামাতো বোন খুশি মারা যান। তার লাশ শেষবারের মতো দেখতে জামালপুর থেকে সিএনজি যোগে মাদারগঞ্জে আসছিলেন বিথী ও তার ছেলে জাহিল। পথে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আবু রায়হান বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জাহিল নামে এক শিশু হাসপাতালে আনার আগেই মারা যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য দুইজনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহিন্দ্র ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।