Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে যৌথ অভিযান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ট্র্যাফিক জ্যাম নিরসন এবং ফুটপাতে দখলমুক্ত রাখতে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের মুক্তারপুর, সিপাহীপাড়া মোড়, কাচারি মোড় ও বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবৈধ স্থাপনা সরানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

অভিযানকালে পবিত্র রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীদের নির্ধারিত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি এবং অতিরিক্ত মূল্য না আদায় করার বিষয়ে সচেতন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।