Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ইফতার মাহফিল ও আলোচনা সভায় এমপি মশিউর রহমান

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

চিতলমারীতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে চিতলমারী শেরে বাংলা ডিগ্রী কলেজ-এর উদ্যোগে কলেজের শিক্ষক মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা অধ্যক্ষ মশিউর রহমান। তিনি বলেন, রমজান মাস সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতার চর্চা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ইফতার মাহফিলের মতো আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের পরিচালনা পরিষদের সভাপতি অ্যাড. রুনা গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, অ্যাড. কবির হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, সাবেক আমির মো. মাসুম বিল্লাহ ফরাজী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।