Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে গাছপালা কেটে জমি দখলের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে জোরপূর্বক গাছপালা কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সোহেল রানার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার শিবরামপুর দক্ষিণপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবরামপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বছির উদ্দীনের ছেলে মকলেছার রহমান দীর্ঘদিন আগে তার বসত বাড়ির পার্শ্বে কিছু জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন।

গত মঙ্গলবার সকালে শিবরামপুর (দালালপাড়া) গ্রামের মৃত নছর উদ্দীনের ছেলে আ. ওয়াহেদ, মৃত তমছের উদ্দীন ছামছীর ছেলে মমতাজ হোসেন ছামছী ও আ. ওয়াহেদের ছেলে নওশীর আলী প্রায় ২০–২৫ জন লাঠিয়াল বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মকলেছার রহমান ও তার ভাবী আমেনা খাতুনকে মারপিট করে ওই জমিটি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় মকলেছার রহমান মঙ্গলবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দেন।

পরদিন বুধবার সকালে ওয়ার্ড বিএনপির সম্পাদক শিবরামপুর দালালপাড়া গ্রামের ইসমাঈল হোসেন মালির ছেলে সোহেল রানা সহ উক্ত আসামীরা জমিতে থাকা বেলগাছ ও আমগাছ কেটে ফেলে আবারও জমিটি দখলের চেষ্টা করেন। এ সময় মকলেছার রহমান ও তার পরিবারের লোকজন প্রাণভয়ে বাড়িতে লুকিয়ে থাকেন। অভিযোগে বলা হয়েছে, দুবৃত্তরা বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের চেষ্টা চালায়।

এই বিষয়ে সোহেল রানা গাছপালা কাটা ও জমি দখলের অভিযোগ স্বীকার করে বলেন, তার চাচা আ. ওয়াহেদের সঙ্গে জমি নিয়ে মকলেছার রহমানের বিরোধ রয়েছে। এ কারণেই তারা জমিটি দখলের চেষ্টা করেছেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।