Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

গরু চুরিতে বাধা, মালিককে গুলি করে হত্যা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশ-এ ডাকাতের হাত থেকে গরু রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন গরুর মালিক চন্দন দে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চন্দন দে ও কাজল দে’র মোট তিনটি গরু ডাকাতরা নিয়ে যায়।

নিহত চন্দন দে স্থানীয় রেবতী দে’র ছেলে এবং পেশায় একজন কৃষক।

সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহেদ জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি সাদা হাইচ গাড়িতে করে ৫-৬ জনের সশস্ত্র ডাকাত দল কাজল দে ও চন্দন দে’র গরু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী বাধা দিলে ডাকাতরা গুলি ছোড়ে। এতে কৃষক চন্দন দে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ডাকাতরা তিনটি গরু নিয়ে পালিয়ে যায়।

চন্দনাইশ থানা-র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি শনাক্ত ও আটক এবং গরু উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গুলিবিদ্ধ চন্দন দে’র মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।