Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ার কুর্শা ইউনিয়নে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নে ৩৪৯৯টি নিম্নআয়ের পরিবার পেয়েছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড। এই কার্ডধারী পরিবারগুলো সরকারি নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য ক্রয় করতে পারবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) কুর্শা ইউপি কার্যালয় থেকে জানা যায়, টিসিবির ম্যানুয়াল কার্ডের পরিবর্তে ৯টি ওয়ার্ডে ৩২৩২টি স্মার্ট ফ্যামিলি কার্ড ধারাবাহিকভাবে বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ২৬৭টি কার্ড প্রাপ্তিসাপেক্ষে বিতরণ করা হবে।

স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির ফলে অনিয়মের অভিযোগ আগের তুলনায় কমে এসেছে। একই সঙ্গে একটি কেন্দ্র থেকে পুরো ইউনিয়নের জন্য টিসিবি পণ্য সরবরাহ করায় জনভোগান্তি কিছুটা বেড়েছে।

কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ জানান, কুর্শা ইউনিয়নে টিসিবি তালিকাভুক্ত উপকারভোগীর সংখ্যা ৩৪৯৯। তবে ইউনিয়নে হোল্ডিং সংখ্যা প্রায় সাড়ে ৯ হাজার, ফলে চাহিদা এখনো বেশি রয়েছে।

এ কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে সরকারি ভর্তুকি পণ্য পৌঁছে দিতে টিসিবির কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।