ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম বুলবুলের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কানার মার্কেট এলাকায় বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির জিপিএফ-১ প্যাকেজিং বিভাগের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রোডাকশন ম্যানেজার রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রোডাকশন ভাইস প্রেসিডেন্ট তানভীর আহমেদ।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন জুনিয়র প্রোডাকশন ম্যানেজার আব্দুস ছাত্তার, সিনিয়র প্রোডাকশন এক্সিকিউটিভ আমিনুল ইসলাম, প্রোডাকশন এক্সিকিউটিভ জীবন, গালিব, নোমান, সৌরভ ও হেলাল।
এছাড়াও অনুষ্ঠানে প্রোডাকশন ফ্লোর সুপারভাইজার শফিকুল ইসলাম শফিক, মনোয়ার, ঈসমাইল, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ইউসুফ আলী, আল-আমিন, জুনিয়র প্রোডাকশন সুপারভাইজার ফরহাদ, পারভেজ মোশারফ, দ্বীন ইসলামসহ লাইন ইনচার্জ ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম এবাদুল করিম বুলবুলের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর কর্মময় জীবন ও প্রতিষ্ঠানের উন্নয়নে অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

