Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অপরাধ প্রতিরোধে পুলিশ-জনতার সমন্বয় জরুরি, তেরখাদায় ডিআইজি রেজাউল

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
মার্চ ৬, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় অপরাধ দমন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মাদক, ইভটিজিং, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার (৬ মার্চ) উপজেলার কোলা পাটগাতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তেরখাদা থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. রেজাউল হক বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক, ইভটিজিং, চোরাচালান এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। তবে অপরাধ নির্মূলে শুধু পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়—এ ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, অপরাধ প্রতিরোধে সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে দ্রুত জানালে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল এবং তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ।

সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।