Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দলীয় আধিপত্য সংঘর্ষে ২০ জন আহত

স্টাফ রিপোটার, নড়াইল
মার্চ ৭, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোটার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার এবং পূর্ব বিরোধের জের ধরে আওয়ামীলীগ ও বিএনপি’র সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ২০জন আহত হয়েছে।

আহতদের উদ্বার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭মার্চ) সকালে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়ার উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজীর সাথে একই গ্রামের ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মোল্যার সাথে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিল।

শুক্রবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে উভয় পক্ষের লোকজন মসজিদের মধ্যে এক পর্যায়ে হাতাহাতির করে।

এঘটনার জের ধরে শনিবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় তৈরী অস্ত্র ঢাল,সড়কি, রামদা,ইটপাটকেল,লাঠিসোটা নিয়ে ঘন্টা ব্যাপি সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এসময় সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতরা হলেন, ইউপি সদস্য জিরু গাজী( ৫০), লিটন (৪৫), হিমায়েত (৫১), ফিরোজ মোল্যা (৪৫), মুসা মোল্যা (২৪), শরিফুল ইসলাম (৩৪), হাসান মোল্যা (৫৩), প্রিন্স কাজী (২৫), কাদের মিয়া (২৫), আক্তার মোল্যা (৬০), মিরাজ মোল্যা (৪৭), লুৎফর নাহার (২৮), রেখা বেগম (৩৩) ও সেলিম বিশ্বাস( ৪৪)।

লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ইউপি সদস্য জিরু কাজীর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন,বিএনপি ক্ষমতায় আসার পর আক্তার মোল্যার লোকজন প্রায় আমার লোকজন কে মারপিট করে আজ তার প্রতিবাদ করেছি।

লক্ষীপাশ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মোল্যা জানান,দীর্ঘ দিন আওয়ামীলীগ ক্ষমতায় থাকার কারনে জিরু কাজীর নির্যাতনে আমরা জেল খেটেছি এবং পালিয়ে বেড়াইছি। এখনও তার লোকজন এলাকায় প্রভাব বিস্তার করে মানুষ কে হয়রানী করার প্রতিবাদ করায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন,সামাজিক বিরোধ তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।