Nabadhara
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মহাসড়কে যুবক গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় খুলনায় প্রেরণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা–খুলনা মহাসড়কে নুর ইসলাম (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

প্রথমদিকে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা বিষয়টি ভিন্ন বলে সন্দেহ করেন।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরমান জানান, আহত যুবকের কানের পেছনে মাথার নিচে এবং শরীরের বিভিন্ন স্থানে মোট তিনটি জখমের চিহ্ন রয়েছে, যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মহাসড়কে পড়ে যাওয়ার কারণে তার কোমরেও আঘাত লেগেছে। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।