Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান মান্নান, নারী নেত্রী সূচনা রায়, উপজেলা আরডিএস কর্মকর্তা মাহমুদুল হাসান দুলাল এবং সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমুখ।

বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে এবং সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।