Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার স্থানীয় সিডিপি (সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস) কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এএলআরডি’র সহযোগিতায় “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপির চেয়ারম্যান উম্মে হানি চায়না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কণা বিশ্বাস।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, এডাবের সহসভাপতি আনোয়ারুল হক, এডাবের সদস্য গোলাম কিবরিয়া, রয়েল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাদিকুন নেছা এবং নারী উদ্যোক্তা রশ্নি খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি উন্নয়নের মূলধারায় নারীর অংশগ্রহণও বৃদ্ধি পাবে।

এর আগে সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কণা বিশ্বাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বামনপাড়া মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিডিপির কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।