স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় লিমন ফকির নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার (৮মার্চ) দুপুরে দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ফকির কালডাঙ্গা গ্রামে কৃষক ইকরামুল ফকিরের ছেলে।
নিহতের পরিবার জানান,রোববার দুপুরে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের সড়ক দিয়ে একটি ট্রলি যাচ্ছিল। রাস্তায় দাড়িয়ে থাকা শিশু লিমন ফকির কে ধাক্কা দেয় ট্রলিটি। এসময় লিমনের মাথা,নাক,পাসহ শরীরের একাধিক জায়গায় আঘাত লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নড়াইল আধুনিক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শরীফ মোহাম্মদ ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন,আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

