Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

জয়পুরহাট প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসকের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা নাসরিন জাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকসুদুল কবীর, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতী রায়, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি ও সাধারণ সম্পাদক জাহেদা কামালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং নারী নেত্রীরা।

এর আগে জয়পুরহাট পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যা শিশুর অধিকার রক্ষা, সমতা প্রতিষ্ঠা এবং সমাজের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।