জুলফিকার বাবলু,মাদারগঞ্জ( জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত রোববার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ যমুনা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় উপজেলা সহকারি কর্মকর্তা ভূমি রাসেল দিও এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু এবং যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোয়াজ আলী, সহকারী নির্বাচন কর্মকর্তা গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নারীগণ উপস্থিত ছিলেন।

