Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আপনারা আমার প্রতি যে আস্তা রেখেছেন আমি তার অমর্যাদা করবো না – এস এম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, “সাহস করে আপনারা আমার প্রতি যে বিশ্বাস ও আস্তা রেখেছেন, আমি তা কখনো অমর্যাদা করবো না। আমাকে ঢাকা শহরে খুঁজে বের করে আপনার এলাকার সমস্যার কথা বলতে হবে না। আমি আপনার দ্বারে দ্বারে এসে সমস্যার কথা শুনবো এবং সংসদে গিয়ে তা বাস্তবায়নের ব্যবস্থা করবো।”

তিনি বলেন, “শুধু কথায় সীমাবদ্ধ থাকবো না, যা যা করতে হবে আমি তা করবো। ইতিমধ্যে এলাকা ঘুরে ঘুরে উন্নয়নের কাজ শুরু করেছি। আপনারা শুধু আমার উপর আস্তা রাখুন।”

এস এম জিলানী আরও জানান, “নির্বাচনী এলাকার রাস্তা-ঘাটের উন্নয়নের জন্য মন্ত্রীপরিষদ বিভাগ থেকে আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকায় প্রয়োজনীয় উন্নয়নের তালিকা আমার কাছে জমা দিন। আমি বাড়ি-বাড়ি, মহল্লা-মহল্লা, ইউনিয়ন থেকে ইউনিয়ন পর্যায়ে রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ করবো ইনসাআল্লাহ। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ সব ক্ষেত্রে নজর রাখছি।”

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে রোববার উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন এস এম জিলানী। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।