Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে রিয়েল এস্টেট মালিকের অফিসে গুলি ও ককটেল বিস্ফোরণ, সিকিউরিটি গার্ড আহত

গাজীপুর প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি

টঙ্গী পশ্চিম থানার সাতাইশ বাগানবাড়ি এলাকায় মায়ের দোয়া রিয়েল এস্টেট অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডের মালিক মো. কামরুজ্জামান কামুর অফিসের সামনে শনিবার রাতে সন্ত্রাসীরা গুলি ছুড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। হামলার সময় অফিসের সিকিউরিটি গার্ড নান্টু মিয়া (৩৬) মারধর করা হয় এবং আহত হন।

কামরুজ্জামান দুই মিনিট আগে অফিস ত্যাগ করায় তিনি প্রাণে বেঁচে যান। সিকিউরিটি গার্ড নান্টু মিয়া জানান, দুই ব্যক্তি অফিসে প্রবেশের চেষ্টা করে মালিককে খুঁজছিলেন। বাধা দিলে তাঁকে রাস্তার পাশে নিয়ে মারধর করা হয়। পরে আরও দুই জন এসে তাকে প্রহৃত করেন। আশপাশের লোকজন ছুটে আসার সময় সন্ত্রাসীরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

মালিক মো. কামরুজ্জামান বলেন, “কেউ সম্প্রতি আমার কাছে চাঁদা দাবি করেনি। কেন সন্ত্রাসীরা আমাকে খুঁজছিল তা জানি না। আমি আমার জীবনের ও অফিসের নিরাপত্তা দাবি করছি।”

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি গুলির খোসা ও ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। লিখিত কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।