যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে র্যাব-৬ এর বিশেষ অভিযানে ১২টি ককটেলসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে অভয়নগর থানার নাউলি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সুলতান গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নাউলি গ্রামের গাফফার গাজীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, আটক সুলতান গাজীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ককটেল বর্তমানে র্যাব-৬ এর হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

