Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মধুখালীতে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড মহড়া

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব—তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহাবুব ইলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম তানজির নাঈম, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী ইরান এবং মধুখালী পৌর জামায়াতের আমীর মো. রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিপুল কুমার মালাকার।

আলোচনা সভা শেষে মধুখালী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ মো. রাশেদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে। মহড়ায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।