Nabadhara
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক ও সংগীত শিল্পী আবু হানিফকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
মার্চ ১১, ২০২৬ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় সাংবাদিক ও সংগীত শিল্পী আবু হানিফকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, আবু হানিফ খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক তৃতীয় মাত্রা এবং দৈনিক স্পষ্টলাইট নিউজ পত্রিকার বাগেরহাট ও শরণখোলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।

অভিযোগে আবু হানিফ জানান, মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ০১৭১৩৯২৬৮২৩ নম্বর থেকে ফোন করে শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের পশ্চিম খাদা গ্রামের সোহেল তালুকদার ওরফে বালু সোহেল তাকে প্রাণনাশের হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সোহেল তালুকদার একই গ্রামের মৃত বাদশা তালুকদারের ছেলে এবং রায়েন্দা বান্দা ঘাটা এলাকার একজন বালু ব্যবসায়ী বলে জানা গেছে।

তবে কী কারণে তাকে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে তা তিনি নিশ্চিতভাবে জানাতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করেন।

ঘটনার পরপরই তিনি সোহেল তালুকদারসহ আরও তিনজনের নাম উল্লেখ করে শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সোহেল তালুকদার কোনো সদুত্তর দেননি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।