Nabadhara
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
মার্চ ১১, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) উপজেলার হিজলবাড়িয়া-সাহারবাটি সড়ক থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সড়কের পাশে পড়ে থাকা বোমা সদৃশ বস্তু দুটি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে, সড়কে ডাকাতি কিংবা আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বস্তু দুটি সেখানে রেখে যেতে পারে।

গাংনী থানার এসআই অঙ্কুশ কুমার জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়। পরে সেগুলোকে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।