Nabadhara
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মার্চ ১১, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন জেলের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বকনা বাছুর বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্যজীবীদের হাতে বাছুর তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ এবং মৎস্যজীবী হেমায়েত মোল্লা বক্তব্য রাখেন।

মৎস্যজীবী হেমায়েত মোল্লা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময় আমাদের আর বেকার থাকতে হবে না। অবসর সময়ে এসব বাছুর পালন করে আমরা সাবলম্বী হতে পারব।

প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় জেলেদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময়ে জেলেদের যেন আয় বন্ধ না হয়, সে লক্ষ্যেই সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এর অংশ হিসেবে নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।