Nabadhara
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ওসির চাঁদাবাজি ও বিচারের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
মার্চ ১১, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেনের চাঁদাবাজির অভিযোগ এনে তার বিচারের দাবীতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।

আজ বুধবার দুপুর ১২টায় খোকসা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ব্যবসায়ী মাহফুজুর রহমানসহ মানববন্ধনে অংশ নেয়া ব্যবসায়ীরা বলেন, বিভিন্ন সময়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবী করে আসছে।

এই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেওয়ায় বিভিন্ন ভাবে তাদের হুমকী-ধামকী দেওয়া হচ্ছে। তাই শুধু বদলি নয় এই ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী ব্যবসায়ীদের।

পরে ব্যবসায়ীরা ওসির শাস্তির দাবীতে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর নিকট স্মারকলিপিও দেন।
উল্লেখ্য, ব্যবসায়ীর কাছে ওসির চাঁদা দাবী শিরোনামে বিভিন্ন গণমাদ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে ওসি মোতালেবকে খোকসা থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করে জেলা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।