Nabadhara
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মার্চ ১১, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলায় উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মো. সম্রাট হোসেন।

সভায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস. এম. ফেরদৌস প্রকল্পের সার্বিক পরিচিতি তুলে ধরেন। এছাড়া ‘সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রকল্পের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম।

সভায় উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা আইসিটি অফিসার রাজু আহমাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাইক্রো ওয়াটারশেডগুলোর পক্ষে বক্তব্য দেন আনিসুর রহমান ও রমেন্দ্রনাথ। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে সিরাজুল ইসলাম ও এস. এম. আক্তার ফারুক মিন্টু খাল সংস্কারের বিষয়ে মতামত ব্যক্ত করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের ওয়াটার ক্লাস্টার অফিসার সুকুমার বিশ্বাস, মো. জসিম উদ্দিন, কৃষিবিদ তাহিরা ইসলাম মুনিয়া, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর তপন কুমার সরকার, মাসুদুর রহমান ও ফাগুনী হালদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা কৃষি ও মৎস্য চাষের উন্নয়নে এলাকা ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন, খাল পুনঃখনন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঘের ব্যবস্থাপনা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।